মাইক্রোসফটকে ক্লাউড কম্পিউটিংয়ের কাজ দিলো পেন্টাগান

২৬ অক্টোবর, ২০১৯ ২২:৩৪  
আমাজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং সেবা দেবে মাইক্রোসফট।আর এ কাজে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে পেন্টাগান। শনিবার (২৬ অক্টোবর)বিবিসি জানিয়েছে, আমাজন নয়, বিপুল পরিমাণ অর্থের ‘জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার (জেডি)’ প্রকল্পের কাজটি পেন্টাগন মাইক্রোসফটকে দিয়েছে। ১০ বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে প্রযুক্তিগত দিক থেকে আরও বেশি সক্ষম করে তোলার পরিকল্পনা করা হয়েছে। চুক্তির বিষয়ে পেন্টাগন জানিয়েছে, সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ শেষে মাইক্রোসফটকে বেছে নেওয়া হয়েছে। তবে মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের এ চুক্তির সিদ্ধান্তে বিস্মিত হয়েছে আমাজন। জানাগেছে, চুক্তির আওতায় পেন্টাগনকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্লেষণ ও অতি গোপনীয় সামরিক কম্পিউটার নেটওয়ার্ক সেবাসহ আরও কিছু সেবা দেবে মাইক্রোসফট। এর ফলে মার্কিন সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে আরও সহজে বিভিন্ন তথ্য-উপাত্তে ঢুকতে পারবে।